1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বিশ্বনাথে লাখ টাকা মুল্যের সরকারি গাছ বিক্রি :

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট বাজারের প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত (২৯মার্চ) শুক্রবার। স্থানীয় একটি ভূমি খেকো চক্র প্রায় লাখ টাকা মুল্যের ৩টি গাছ কেটে বিক্রি করে দিয়েছে। সরকারি শত বছরের পুরনো গাছ গুলো কেটে ফেলায় নষ্ট হয়েছে বাজারের প্রকৃতিক সৌন্দর্য আর পরিবেশ। গাছ কাটার ১০/১২ দিন অতিবাহিত হলেও এখন কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বলছেন তিনি বিষয়টি জানেনই না। তবে সরকারি গাছ কাটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিকে কাহিরঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াবর আলী জানিয়েছেন, গাছগুলি সরকারি হলেও মসজিদের এরিয়ার পড়ে যায়। এই গাছের পাতা পড়ে মসজিদের পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়ায় কারণে, গাছগুলো বিক্রি করে মসজিদের ফান্ডে টাকা জমা রাখা হয়েছে। তিনি জানান গাছ বেশী নয় মাত্র ৩টি সরকারি গাছগুলো বিক্রি করা হয়েছে উপজেলার ধরারাই (কালাপানি) গ্রামের সাদাত হোসেনের কাছে।
অভিযোগ রয়েছে, ঐ বাজারে সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরী করতে গাছ গুলো কাটা হয়েছে। মসজিদের পুকুরের পানি নষ্টের বিষয়টি একটি অযুহাত মাত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে কথা বলে জানা যায়, বাজারের সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। এমনকি আমার কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। এমনকি স্থানীয় বাজার কমিটি বা কোন জনপ্রতিনিধিও আমাকে বিষয়টি অবহিত করেননি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর