
সাদিকুর রহমান গোয়াইনঘাটঃ
বৃটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায়
বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি বাস্তবায়নে ইয়ূথ ইন ক্লাইম্যাট এ্যাকশন প্রকল্পের অধীনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ হল রুমে প্রজেক্ট সুপারভাইজার আবু বকর শিকদার এর পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ লোকমান শিকদার।
সভায় সকল পিয়ার লিডারগণ নিজ নিজ এলাকার সামাজিক উদ্যোগুলো উপস্থাপন করেন। তাদের সামাজিক উদ্যোগগুলোর মধ্যে ছিল- বস্তায় সবজি চাষ, রাস্তায় মাটি ভরাট, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যার পূর্ব প্রস্তুতি, বৃক্ষ রোপন, পর্যটন কেন্দ্র পরিস্কার করা, রাসায়নিক সারের বিকল্প তৈরী করা। সামাজিক উদ্যোগগুলো বাস্তবায়ন করতে ইউনিয়ন পরিষদর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাইম্যাট এ্যাকশন গ্রুপের পিয়ার লিডারগণ।