1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা মার্চ) জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এ রুহেল আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের নেতৃত্বে সকল সদস্যের সরব উপস্থিতিতে সকাল ৮ঘটিকায় সিলেটের জৈন্তাপুর থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, রেজওয়ান করিম সাব্বির, সহ-সভাপতি রাসেল মাহফুজ, সদস্য জাহিদুল ইসলাম, সাজ উদ্দিন সাজু, বিলালুর রহমান, সোয়াইবুর রহমান, মো: আব্দুল্লাহ, ইউসুফুর রহমান, তোফায়েল আহমেদ, মোরাদ হাসান প্রমুখ।

দিনব্যাপী মৌলভীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা (লেমন গার্ডেন রিসোর্ট, লাউয়াছড়া গবেষণা কেন্দ্র, বদ্যভূমি, শ্রীমঙ্গল চা বাগান) পরিদর্শন করে বিকেলে হরিপুর বাজারে মধ্যাহৃ ভোজ শেষে ভ্রমনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর