1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে ফের আরেকটি মর্টার শেল উদ্ধার:বিস্ফোরণ হবে আজ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকার নদী থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকার এক ব্যক্তি নদী পারাপারের সময় নদীর মধ্যবর্তী স্থানে তার পায়ে লোহার স্পর্শ লাগে। তিনি লোহার বস্তুটি তুলে পরিষ্কার করে পাড়ে এনে দেখেন তা একটি মর্টার শেল।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে মর্টার শেল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল হতে পারে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পুলিশপরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে। বর্তমানে পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ইনচার্জ মো.আবু বকর শাওন জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় এটি আজ ধ্বংস করা হতে পারে।

এর আগে গত সোমবার উপজেলার একই ইউনিয়নে পিয়াইন নদী থেকে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের হাতে শক্ত কিছু লাগলে সেটি পানির নিচ থেকে উঠিয়ে নদীর পাড়ে নিয়ে আসা হলে দেখা যায় সেটি একটি মর্টার শেল।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটির আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয়।পরদিন মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর পুলিশের বোমা ডিসপোজাল দল সেখানে গিয়ে নদীর তীরে মর্টার শেলটি ধ্বংস করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর