1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে অধ্যাপক শামীম আহমদের বিদায় সংবর্ধনা প্রদান

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

ডাক ডেস্ক:গোয়াইনঘাটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদের অবসর জনিত বিদায় উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মনিরুল করিমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কলেজের সদ্য অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ঞ দেব, শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, কলেজের প্রভাষক সুমি বেগম।

প্রাক্তন শিক্ষার্থী মো. নুরুল হুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন সোলেমান উদ্দিন, মো. আব্দুল্লাহ, হানিফ আহমদ, সোলেমান আহমদ, মিনহাজ আহমদ পারভেজ, দুলাল আহমদ, রোভার স্কাউটস সদস্য আকিব আহমদ, মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আজিমা ফেরদৌস।
সংবর্ধনা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী তানজিল হোসেনের সম্পাদনায় প্রকাশিত স্মারক গ্রন্থ ‘আবেগ’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর