1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২,শিশুসহ চিকিৎসাধীন ৫

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

ডাক ডেস্ক:সিলেটের সারি-গোয়াইন সড়কের পূর্ণানগর এলাকায় বড় ব্রীজের সামনের কালভার্টে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সিএনজি চালক ও এক শিশুসহ্ ০৭জন গুরুতর আহত হন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।এছাড়া শিশুসহ আরো পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

নিহত নজরুল ইসলাম (৫০) উপজেলার কর্ণি গ্রামের ইসমাইলের পুত্র, অপরজন লেঙ্গুড়া গ্রামের মৃত আরফান আলীর পুত্র জসির উদ্দিন (৬৫)।

এছাড়া আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, আলিম উদ্দিন (৪০), মারজাহান আহমদ(৩০), জসিম উদ্দিন (২৮), রহমত উল্লাহ (৩০), রায়হান (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট থেকে আসা ইট ভর্তি দ্রুতগামীর বেপরোয়া ট্রাক্টর গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের কবলে পড়ে অপরদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা।এতে গুরুতর আহত সিএনজির ড্রাইভারসহ ৭জন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক হওয়ায় সাতজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কিশলয় সাহা সাংবাদিকদের জানান,আমরা আহতদের বাঁচানোর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দুটি এম্বুলেন্স ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত ড্রাইভার দিয়ে রিজার্ভে থাকা অপর এম্বুলেন্সটিও তাৎক্ষণিক ভাবে কাজে লাগিয়েছি।কারণ জীবন আগে।

এই দুর্ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম ও সাব ইন্সপেক্টর পিন্টু সরকার সঙ্গীয় পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান,সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত ৫জন চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর