1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৩ বার পঠিত

কানাইঘাট উপজেলা প্রতিনিধি: সিলেটের কানাইঘাটের গাছবাড়ী বাজারে মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আলমগীর হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালককে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত সিএনজি স্ট্যান্ডে-এ ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা জানান, ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে অটোরিক্সা সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) এর সিএনজি গাড়ীর সাথে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটর সাইকেল চালক সাদিক আহমদ ও তার সাথে থাকা আরো এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিক্সা চালক আলমগীরকে এলোপাতাড়ি ভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে উত্তেজিন জনতা তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। নিহত আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালক আলমগীর হোসেনকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় ভিকটিমের পরিবার কে সান্তনা দেন। তাছাড়াও এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর