1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর প্রেসক্লাবে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেন।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল ০৪ ঘটিকায় প্রেসক্লাব হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বলেন, সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শব্দ চয়ন করা । নিউজে শব্দ চয়নের উপর নজর রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
জৈন্তাপুর উপজেলার আত্মমর্যাদা-সম্মান অক্ষুন্ন রেখে স্থানীয় সাংবাদিকদের সঠিক তথ্য নির্ভর ও সত্য নিউজ প্রকাশ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বহিরাগত গোষ্ঠী জৈন্তাপুরে কর্মরত সাংবাদিক, প্রশাসন সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আমাদের-কে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন। তিনি এখানে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের বহিরাগত গোষ্ঠী থেকে সজাগ ও সতর্কতার পাশাপাশি সবাই-কে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মো: মঈনুল মুরছালীন রুহেল, সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্লাবের নিবার্হী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক স্বাধীন বাংলা ও সিলেট বাণী পত্রিকার প্রতিনিধি মো: আব্দুল্লাহ, এশিয়ান টেলিভিশের প্রতিনিধি ইউসুফুর রহমান, জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, অনলাইন মিডিয়া কর্মী তোফায়েল আহমদ, দৈনিক ভোরের আকাশ ও ঢাকা টাইমস পত্রিকা জৈন্তাপুর প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি মোরাদ হাসান, বাংলা টাইম এন্ড টিউনের প্রতিনিধি বিলালুর রহমান, শুয়াইবুর রহমান, দৈনিক আলোকিত সিলেটের ফটো-সাংবাদিক হোসেন মিয়া প্রমুখ।

এসময় বিশেষ করে সংবাদ পরিবেশনে শব্দ চয়ন ও সঠিক তথ্যের উপর নজর রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর