1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে ফুট ব্রীজ রক্ষা ও ভারী যানবাহনে চোরাচালান বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৩০ বার পঠিত

সোনিয়া ইসলাম ক্রাইম প্রতিবেদক সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে হাকুর বাজার টু মানিকগঞ্জ রাস্তার কাঁপনা নদীর উপর মানিকগঞ্জ ফুট ব্রীজ রক্ষা ও অবৈধভাবে চোরাইপথে আসা ভারতীয় চোরাচালান বহনকারী ভারী যানবাহন বন্ধের দাবিতে ডৌবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার মানিকগঞ্জ বাজারের ফুট ব্রীজে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আসাদ হোসাইন সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তৌফিকে রাব্বি জুবের, ফয়সাল আহমদ মোস্তফা, আনোয়ার হোসেন, জমির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন ও ছাত্রনেতা সাদিকুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে চোরাচালান প্রতিরোধের জন্য বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও টনক নড়ছে না স্থানীয় প্রশাসনের।দৈনিক রাত ১২টার পর থেকে ভোর ৭টা পর্যন্ত মাদকসহ্ বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য গোয়াইনঘাট থানার সামনে দিয়ে পাচার হয়ে আসছে। আমাদের এই সরু রাস্তা ও মানিকগঞ্জ ফুট ব্রীজ দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এই ব্রীজ দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় চোরাচালান বহনকারী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের ফলে ব্রিজটির রেলিং ভাঙন ও রাস্তার পাশের বাড়িঘরগুলোর বড় ধরনের ক্ষতিসহ আমরা আমাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছি। এ সময় বক্তারা অবিলম্বে চোরাচালানের পণ্য বহনকারী বেপরোয়া গতির ভারী যানবাহন বন্ধের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর