
ডাক ডেস্ক: দৈনিক ভোর ৪ টা ও ফজরের নামাজের আগ মুহূর্ত থেকে শুরু করে সকাল ৭ টা পর্যন্ত শত শত নাম্বার বিহীন ভারতীয় পণ্যবাহী গাড়ি চলাচল করছে এই রুটে। বেপরোয়া গতির ডিআই পিকআপ গাড়ির কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম,নগরডেংরী, কামাইদ, বড়বন্দ, খলারচটি, দাতারি, ঘোষগ্রাম সহ্ প্রায় ৭টি গ্রামের মানুষ।
এ ছাড়াও দৈনিক ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত ঘন কুয়াশায় এলাকার স্কুল, মাদ্রাসা, সকালের মক্তব পড়ুয়া শিশু, সাধারণ মানুষ আতংক নিয়ে রাস্তায় চলাচল করে থাকেন।বেপরোয়া চোরাচালানে গাড়ির গতিরোধ না থাকলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
ইতিমধ্যে ডি আই পিক আপের ধাক্কায় জিল্লুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির বাউন্ডারির দেয়াল ও বহুল কাংঙ্খীত কাপনা নদীর উপর ব্রীজের রেলিং ভেংঙ্গে যাওয়ার ঘটনা দৃশ্যমান রয়েছে।

স্হানীয় এলাকাবাসী ও সচেতন মহলের দাবি ঘনকুয়াশায় এসব বেপরোয়া গতির ডিআই পিকআপ চলাচলের কারণে সকালের মক্তব পড়ুয়া শিশু ও বয়োবৃদ্ধরা যেকোন সময় দু- র্ঘ- ট- না র স্বীকার হতে পারেন।
কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান সচেতন মহল।স্থানীয় সচেতন মহল আরোও বলেন, বিহিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।