1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সঞ্জয় চক্রবর্তী।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ,প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সঞ্জয় চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

সভায় সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। কল্যাণ সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

উল্লেখ্য, বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর