1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে খাস জমি দখল সহ্ ব্রীজের গার্ডারের খাম্বা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে হবি পরিবারের উপর।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৬৬২ বার পঠিত

ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের আওতাধীন ০৮ নং ওয়ার্ডের হোয়াউরা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ওরফে(হবি) মিয়ার পরিবারে সরকারি খাস জমি ও জমি সংলগ্ন নবনির্মিত ব্রীজের গার্ডারের প্রায় ৪০টি খাম্বা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার হোয়াউরা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী হবি মিয়া আনুমানিক ২ বছর আগে রাধানগর টু গোয়াইনঘাট সড়কের পাশে কিছু জমি ক্রয় করেন।জমির আশপাশের অধিকাংশ জমি বাংলাদেশ সরকারের খাস খতিয়ান…… এবং নদীনালা রয়েছে।সেখানে সরকারি রাস্তার পাশের কিছু অংশ বিলে পরিনত হয়েছে এবং কিছু অংশ চাষাবাদের উপযোগী রয়েছে।সে সকল খাস জমি দখলের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান ওরফে হবি ও তার পরিবারের উপর।

বিষয়টি জানাজানি হলে একই উপজেলার পার্শ্ববর্তী ছোটখেল মৌজার বন্দক(ম্যাপ) সুত্রে অত্র গ্রামবাসী জমি গুলোর খালের কিছু অংশ গ্রামের একটি মাদ্রাসায় দান করার দাবি করেন।পরবর্তী হবি পরিবার মাদ্রাসায় এই জমির অংশ না দিয়ে জোরদখলের চেষ্টা করেন, এতে ছোটখেল মৌজা বাঁধা দিতে গেলে তিনি নিকটস্থ গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে ঘটনাস্থল পরিদর্শন করেন মামার আয়ু এসআই আজিজ। পরে তিনি ০৮ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জসিম উদ্দিনসহ্ ছোটখেল মৌজা ও মামলার বাদী হোয়াউরা গ্রামের হবি পরিবারকে থানায় ডাকেন। উভয়ের দন্দ মিমাংসার জন্য ওয়ার্ড মেম্বার জসিম ও স্থানীয় মুরব্বিরা অভিযোগের তদন্তকারীর কাছ থেকে দুই দিনের সময় চেয়ে সামাজিক মিমাংসার আবেদন করেন।
পরে এসআই আজিজ দুইদিনের সময় দিলে স্থানীয় গহড়া, হোয়াউরা,ছোটখেল,গোয়াইন,লেঙ্গুড়ার মুরব্বিরা খাস জমির বিরোধ মিমাংসার চেষ্টা করলে হবি ও তার পরিবার শতাধিক মুরব্বিদের কথা অমান্য করেন। পরে মুরব্বিদের পক্ষে বিষয়টি তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজকে জানো হয়। এসআই আজিজ জমি সংক্রান্ত বিষয়টি সুন্দর বিচারের স্বার্থে আদালতে হস্তান্তর করবেন বলে জানান।এ ঘটনা পরবর্তী কিছুদিন পর হবিবুর রহমান ওরফে হবি ও তার ছেলেরা তাঁদের দখলকৃত জমি সংলগ্ন রাধানগর টু গোয়াইনঘাট সড়কের বন্যায় ঝুকিপূর্ণ স্থানের নবনির্মিত একটি ব্রীজের নিচে তৈরি করা গার্ডার থেকে প্রায় ৪০টির মত রড দিয়ে পাকা করা খাম্বা তুলে নিয়ে যায়। যার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে, এ নিয়ে গোয়াইনঘাট জুড়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।

এ বিষয়ে ঘটনাস্থলে নেতৃত্ব দাতা হবির তৃতীয় ছেলে শামীমের সাথে সরাসরি কথা বললে তিনি জানান,ব্রীজ কনটাকদারের কাছ থেকে খাম্বাগুলো ক্রয় করেছেন সুত্রে খাম্বাগুলো তুলে নিয়ে যাচ্ছেন।এ কথা বলেই তিনি মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে গোয়াইনঘাট চলে যান।সেখানে গিয়ে এ প্রতিবেদককে তার মেসেঞ্জারে কল দিয়ে গোয়াইনঘাট বাজারে চা-নাস্তার অফার করেন এবং বিষয়টি ধামাচাপার চেষ্টা করেন। অফার পেয়ে প্রতিবেদক বিষয়টির ডকুমেন্টারি রাখতে তিনি তার সাথে মেসেঞ্জারে টাইপিং করেন(স্কিনসোট সংগ্রহীত) সরকারি সম্পদ রক্ষার্থে এপ্রতিবেদক হবির ছেলে শামীমের সাথে দেখা না করে ঘটনাস্থল থেকে নেওয়া ভিডিও চিত্রের উপর ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে সংবাদটি প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর হবির পরিবার এ প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হুমকিধামকি প্রদান করেন। এবং তাঁদের নামের বিভিন্ন ফেইসবুক আইডি থেকে প্রতিবেদকের সম্মানহানিকর মন্তব্য লিখতে থাকেন। শুধু তাই নয় প্রকাশিত খবরের বিভিন্ন অফিসে গিয়ে বিষয়টি ধামাচাপার জন্য মাওলানা শামীম বিভিন্নভাবে তদবির করছেন বলেও জানা যায়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, ঘটনার সাথে সাথে আমাকে জানালে আমি তাত্ক্ষণিক তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতাম।বিষয়টি যেহেতু একদিন আগে করেছে আর যেহেতু তুলছে না। পরবর্তী ঘটনাস্থল তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারবাদী মামলা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর