1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় চিনি চোরাচালানে বিএসএফ’র গুলিতে এক যুবক নিহত।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ০১নং রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি সীমান্তে চোরাইপথে ভারতীয় চিনি আমদানি কালে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’র গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশী যুবকে নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার পর্যটন এলাকার বিছানাকান্দি সীমান্তের ১২৬৩ মেইন পিলারের ৪ শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো.আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ’র গুলিতে নিহত হয়। তার মরদেহ স্বজনরা নিয়ে এসেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর