1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটের জাফলংয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ্ গ্রেফতার ১

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

রহিম উদ্দিন গোয়াইনঘাট:সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল ২৯/১২/২০২৩ইং রোজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত মামার বাজার এলাকায় গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ্ এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

পুলিশ সুত্রে জানা যায়,৫০পিছ ইয়াবা সহ্ ধৃত ব্যক্তি গোয়াইনঘাট থানাধীন ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের কৈকান্দির পাড় (ছৈলাখেল ৮ম খন্ড) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২২)।ধৃত আশিক মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শ্রাবণ জানান,মাদক ও অপরাধ সংক্রান্ত বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ্ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর