1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

মোঃ রহিম উদ্দিন গোয়াইনঘাটঃ গোয়াইনঘাট সার্কেলের জ্যোষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. সাহিদুর রহমান বলেছেন, অপরাধ ও অপরাধীদের সাথে আমাদের তথা পুলিশের কোন সখ্যতা নেই। মাদক, জুয়া,গরু চুরি, ছিনতাই,সীমান্ত চোরাচালান, ইভটিজিং,ডাকাতি, সাইবার বোলিংসহ সমাজে সৃষ্ট সব ধরনের অপরাধ দমনে সিলেট জেলা পুলিশ সব সময় আন্তরিকভাবে কাজ করে আসছে। সামাজিক শৃঙ্খলা বজায় রক্ষার্থে এবং জনগণের সার্বিক নিরাপাত্তা ব্যবস্থা জোরদারের লক্ষে জেলা পুলিশ নির্দেশিত ছকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গোয়াইনঘাট থানার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং ইউনিয়নের নাগরিকরা যাতে সহজে পুলিশিং সেবা গ্রহণ করতে পারে এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ৯৯৯ এর জরুরী সেবায় পুলিশ তাৎক্ষণিকভাবে উপস্থিত থাকতে পারে আমরা সেই লক্ষে কাজ করছি।

বুধবার (২৭ ডিসেম্বর)বিকেলে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই পিন্টু সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান। বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো.ফারুক আহমদ।১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার,রাধানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার নূর মোহাম্মদ খান।রাজনীতিবিদ নজরুল ইসলাম শিকদার,প্যানেল চেয়ারম্যান গহর মিয়া,ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন।এ সময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই এনামুল হক, ইউনিয়নের জনসাধারণ ও গোয়াইনঘাট থানাপুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর