1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮২ বার পঠিত

রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও মাছরাঙা প্রকাশনের দিনব্যাপী একক বই মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন। প্রভাষক জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ জায়েদ আহমদ, প্রভাষক হৃষিকেশ দাস, বিধান চন্দ্র দাস, মো. আব্দুর রহিম।

এছাড়াও বক্তব্য দেন লেখক লুৎফুর রহমান, মৃনাল কান্তি দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহাদি, সৌরভ দাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মাঝে বই উপহার প্রদান করেন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ইতিহাস- ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিত্তিক বইয়ের সমাহার নিয়ে কলেজ প্রাঙ্গণে মাছরাঙা প্রকাশনের দিনব্যাপী একক বইমেলা অনুষ্ঠিত হয়। এসময় বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউট সদস্যদের নিজ হাতে তৈরি করা শীতের পিঠা নিয়ে পিঠা উৎসব স্টলে দর্শনার্থীদের ভীড় করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর