1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে চাকরি জীবনের সমাপ্তি এসআই শাহজাহানের।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) মো: শাহাজাহান মিয়া বয়স (৫৯)। দীর্ঘ ৪০ বছরের চাকরি জীবন শেষ হবে আগামী ৯ ডিসেম্বর।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলামের উদ্যোগে এবং থানা পুলিশের পক্ষ থেকে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে থানা পুলিশের সদস্যরা তাদের সহকর্মী এসআই শাহাজাহান মিয়াকে বিদায় জানিয়েছেন। এই প্রথম উত্তর সিলেটের বৃহৎ থানা এলাকা গোয়াইনঘাটে থানাপুলিশ তাঁদের এই সদস্যকে রাজকীয় বিদায় জানাল।

বিদায়ী পুলিশ সদস্য মো: শাহাজাহান মিয়া কুমিল্লা জেলার দাউদকান্দী থানার কাটারাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে সিলেট জেলা সদরের লামাবাজারস্থ বাড়িতে মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে বসবাস করছেন। তার এক ছেলে মো: সোহরাব হোসেন সৌরভ এমবিবিএস পরিক্ষায় পাশ করেছেন। ছেলে সরকারি চাকুরির জন্য অপেক্ষাধীন। এছাড়াও তাহার একমাত্র মেয়ে নুসরাত জাহান সুমাইয়া ২০২২ সনে এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ২য় স্থান অর্জন করেছে। তিনি চাকুরী জীবনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানায় কর্মজীবন অতিক্রম করেছেন।

ওসি কেএম নজরুল ইসলাম জানান, মো: শাহাজাহান মিয়া দীর্ঘ ৪০ বছর সততার সঙ্গে বিভিন্ন থানায় চাকরি করেছেন।একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে ফুল সজ্জিত সরকারি গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

বিদায়ী অশ্রুসিক্ত মো: শাহাজাহান মিয়া জানান, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। কয়েক বছর থেকে দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয়, কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে আমি কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় টুপি, পাঞ্জাবি-পাজামাসহ নানা উপহার, সংবর্ধনা এবং ওসি ও সাহযোদ্বাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এ বিদায় আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।আমি চিরকৃতজ্ঞ সহকর্মীদের ভালোবাসায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর