
ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে পিতার দায়ের কুপে সন্তান আহত,এ ঘটনায় পিতাকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ।
রবিবার ৩ ডিসেম্বর রাত ৭ ঘটিকার সময় ছেলের বাবা ও আহত মাহফুজের নিজ বসতঘরে কথা-কাটাকাটি হয়।
এসময় পিতা সারোয়ার হোসেন সুমন তার ঘরে রাখা দা হাতে তুলে নিয়ে তার ছেলে মাহফুজকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।ঘটনাস্থল থেকে মাহফুজ চিৎকার চেচামেচি করলে আসপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ছেলেকে দা দিয়ে কূপ দেন সারোয়ার হোসেন সুমন,তিনি প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাড়ি ফিরে মাতলামি করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান,গোয়াইনঘাট থানাধীন ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামে পিতা কর্তৃক পুত্রকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার দায়ে সারোয়ার হোসেন সুমনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়।দেশীয় অস্ত্র ব্যবহার সহ্ প্রাসঙ্গিক বিষয়ে আইন হাতে তুলে নেওয়ার অপরাধে তাহার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।