1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর ছাত্রকল্যাণ পরিষদ’র নিজপাঠ ও জৈন্তাপুর ইউনিয়ন শাখার কর্মী সভা সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

তারেক আহমেদ,জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র অন্তর্ভুক্ত ১নং নিজপাঠ ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন সম্পন্ন ।

গত (২০অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় ২নং জৈন্তাপুর ইউনিয়ন মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ’র পরিচালনায় ও সভাপতি আখলাকুর রহমান জনি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, ও প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী মনির আহমেদ সৈকত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগ’র আহ্বায়ক আব্দুল মান্নান,জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র উপদেষ্টা কমিটির সদস্য হানিফ মোহাম্মদ, এস জে মুন্না, সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, এস. বিজয় দাস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক এম সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমেদ, শাকিল আহমেদ, তানিম আহমেদ, জাকির আহমেদ, জি.এম কিবরিয়া, সাহিদ আহমেদ, সদস্য জুনেল আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির ও চারিকাটা ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ।

জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র কার্যক্রম আরোও গতিশীল করার লক্ষ্যে প্রতি বছরেরনেয় উপজেলার ০৬টি ইউনিয়ন শাখা কমিটি গঠনের কার্যক্রম চলছে তার ধারাবাহিকতায় ১নং নিজপাঠ ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত শাখার কমিটি আগামী ১০-১২ দিনের ভিতরে ঘোষণা করা হবে। এভাবে উপজেলার ০৬টি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ধারাবাহিক ভাবে নির্ধারিত তারিখ মোতাবেক চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর