1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বটেশ্বরস্থ বৃহত্তর জৈন্তিয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা : বটেশ্বরস্থ বৃহত্তর জৈন্তিয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর শনিবার কিকেল ৩টায় জৈন্তিয়া গেইটস্থ স্থানীয় একটি সেন্টারে সংবর্ধনা ও বৃত্তি প্রদান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ররেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অব:) অধ্যাপক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আতী উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ, এলজিইডি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো: ফারুক আহমদ, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)’র নির্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মকবুল হোসেন, মাস্টার আতাউর রহমান ,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, সমিতির সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আহমেদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমদ।
পবিত্র কোরআন তেলাওয়ত করেন সংগঠনে কোষাধ্যক্ষ মাস্টার তাজুল হাসান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুজ্জামান চৌধুরী ও মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর জৈন্তিয়ায় শিক্ষার উন্নয়নে সবাই কে এগিয়ে আসার আহবান জানান। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহবান করা হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি এইচ এস সি পরীক্ষায় উত্তির্ন মেধাবী ৩৫ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর