1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী’র অর্থায়নে বসতঘর উদ্বোধন ও হস্থান্তর

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:-

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো: মকবুল হোসেন’র অর্থায়নে উমনপুর গ্রামের মরহুম শফিকুর রহমানের বড় পুত্র সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মো: আলা উদ্দিনের পরিবার-কে সহায়তার অংশ হিসাবে দুই কক্ষ বিশিষ্ট আধা-পাকা একটি টিনসেট বসতঘর তৈরী করে দেয়া হয়েছে।

গত (১৪ অক্টোবর) শনিবার দুপুর ২টায় বসতঘরের চাবি হস্থান্তর করে উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন’র সার্বিক তাত্ত্ববধানে এই বসতঘর নির্মাণ করা হয়েছে।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শিখারখাঁ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান ও হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব’র সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম, এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল হাসিম, সামসু উদ্দিন, মো: আব্দুল্লাহ, নিজপাট লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বদরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান সহ চিকনাগুল পানিছড়া-উমনপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) কর্মকর্তা মো: নূরুল হোসেন জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী মো: মকবুল হোসেন’র অর্থায়নে চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব অসহায় পরিবারের মধ্যে আরও ১২টি বসতঘর নিমার্ণ করে দেয়া হবে।

তিনি বলেন, মকবুল হোসেন একজন সমাজিক ব্যক্তি, তিনি নিজ এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের জন্য এসব ঘর উপহার হিসাবে বিতরণ করছেন।
উপহার হিসাবে ঘর বিতরণের পাশাপাশি অনেকেই তিন গবাদি পশু দিয়ে সহযোগিতা করছেন। পানিছড়া গ্রামের আব্দুল্লাহ নামে স্থানীয় অসহায় ব্যক্তি-কে গবাদি পশু প্রদান করা হয়েছে।

তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আসছেন। তার বড় মেয়ে হ্যাপি একজন চিকিৎসক, ছোট মেয়ে নিপু প্রকৌশলী, বড় মেয়ের দুই কন্যা জারিয়া ও সুরাইয়া তাদের পরিবারের সবাই সম্মিলিত ভাবে নিজের এলাকার অসহায় মানুষের জন্য এসব ঘর নির্মাণে সহায়তা করেছেন। নতুন বসতঘর পেয়ে মো: আলা উদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী মকবুল হোসেন সহ তাদের পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর