
মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):-
সিলেটের জৈন্তাপুর উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র অন্তর্ভুক্ত ৩নং চারিকাটা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন সম্পন্ন ।
গত (০৬অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় চারিকাটা বাজারস্থ স্থানে জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ’র পরিচালনায় ও সভাপতি আখলাকুর রহমান জনি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী মনির আহমেদ সৈকত।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ইমরান আহমেদ দুলাল, উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র উপদেষ্টা কমিটির সদস্য হানিফ মোহাম্মদ, এস জে মুন্না, সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, এস. বিজয় দাস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক এম সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমেদ, শাকিল আহমেদ, তানিম আহমেদ, জাকির আহমেদ, জি.এম কিবরিয়া, সাহিদ আহমেদ, সদস্য জুনেল আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির ও চারিকাটা ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ।
জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র কার্যক্রম আরোও গতিশীল করার লক্ষ্যে প্রতি বছরেরনেয় উপজেলার ০৬টি ইউনিয়ন শাখা কমিটি গঠনের কার্যক্রম চলছে তার ধারাবাহিকতায় ০৩ নং চারিকাটা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত শাখার কমিটি আগামী ১০-১২ দিনের ভিতরে ঘোষণা করা হবে। এভাবে উপজেলার ০৬টি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ধারাবাহিক ভাবে নির্ধারিত তারিখ মোতাবেক চলমান থাকবে।