1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ছাত্রী ধর্ষন মামলায় মাদ্রাসা’র মুহতামিম গ্রেফতার

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার(সিলেট):-

সিলেটের জৈন্তাপুুর উপজেলার দরবস্ত এলাকার মাদ্রাসা ছাত্রী ধর্ষনের ঘটনায় মাদ্রাসার মুহতামিমকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় মাদ্রাসার অফিস কক্ষে রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে মুহতামিমের অফিস কক্ষে দরজা বন্দ করে ধর্ষন করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিন এর ছেলে মাওলানা মাসউদ আজহার (৪০)৷

ধর্ষনের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষনের অভিযোগ করলে পুলিশ আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁ হতে মাওলানা মাসউদ আজহারকে আটক করা হয়৷

আটককৃত মাওলানা মাসউদ আজহার বর্তমানে থানা হেফাজতে রয়েছে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার মুহতামিমকে আটক করা হয়েছে ৷ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ মামলা রেকর্ড পূর্বক আগামী কাল বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ৷

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর