
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার(সিলেট):
সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজার বাস ষ্ট্যান্ডে সোমবার সকাল ৯ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে “খাদ্য জগতে
একধাপ এগিয়ে “স্বাদ এন্ড কোং” হরিপুর বাজার শাখা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি কামাল আহমেদ ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী শায়খে চিল্লাহ, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, অত্র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম । বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্বাদ এন্ড কোং এর ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) নুরুল আলম, জৈন্তাপুর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা যুবলীগ’র আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ’র সদস্য সাইফুল আলম মতি, মুজিবুর রহমান কালা, ৫নং ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক আমির উদ্দিন, স্বাদ এন্ড কোং এর শোরুম ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব, ছাত্রনেতা শাহ্ মোহাম্মদ কিবরিয়া, প্রফুল্ল সরকার, গিয়াছ উদ্দিন, মারুফ আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন, খাদ্য জগতে একদাপ এগিয়ে ” অতাত্ত্বিক ভালো একটি ফাষ্ট ফুড ” স্বাদ এন্ড কোং এর শাখা এখন হরিপুর বাজারে এসেছে তাই আমরা সকলে আনন্দিত। এই স্বাদ এন্ড কোং হরিপুর বাজার শাখার মধ্যমে আমরা সকল ফাষ্ট ফুড খাবার আমাদের হাতের নাগালে নিয়ে আসার জন্য হরিপুর বাজার শাখার পরিচালক মোহাম্মদ সাদিক আহমেদ কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । এমন শাখা প্রশাখা আরো ঘন ঘন বেড়ে উঠুক এবং ভালোভাবে পথ চলার জন্য শুভ কামনা রইলো।

এসময় স্বাদ এন্ড কোং হরিপুর বাজার শাখার পরিচালক মোহাম্মদ সাদিক আহমেদ বলেন, আমাদের এই ঐতিহাসিক হরিপুর বাজার’র ব্যাপক স্বনাম রয়েছে যেখানে বিভিন্ন জেলা উপজেলার মানুষ আমাদের বাজারে প্রায়ই এসে থাকেন এতে আমার একটি স্বপ্নছিল এই বাজারে ভালো একটি খাদ্য পোডাক্টের মধ্য দিয়ে একটি ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করার এতে আমি অত্যান্ত আনন্দিত যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর বিশেষ সহযোগিতায় সিলেটের স্বনামধন্য একটি প্রতিষ্টান “খাদ্য জগতে একদাপ এগিয়ে ” স্বাদ এন্ড কোং এর একটি শাখা হরিপুর বাজারে নিয়ে এসেছি এবং এর উদ্ভোদন করতে পেরেছি।
তিনি আরও বলেন, আমাদের সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং, জৈন্তাপুর সহ বিভিন্ন এলকা থেকে আগত সকলকে আমার ব্যবসা প্রতিষ্টান “খাদ্য জগতে একদাপ এগিয়ে, স্বাদ এন্ড কোং হরিপুর বাজার শাখায় আমন্ত্রণ রইল এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।