1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল কে পেটারসন সিটি মেয়রের সম্মাননা প্রদান

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন।
গত ৪ সেপ্টেম্বর বিকাল ৬ টায় পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত
প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম,মামুন ইমতিয়াজ রসুল,হিমেল চৌধুরী,নাছির আলম,উসমান আহমদ,মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।
ক্রেষ্ট প্রদানকালে সিটি মেয়র অন্দ্রে সায়েগ বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়।
তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান।
কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন,যাহা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।

এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন,জাতী শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।
তাঁকে সম্মাননা প্রদান করায় মেয়র সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর