1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মৌলভীবাজারের জুড়ীতে ব্যবসায়ীকে অপহরণ করে ৭ লাখ টাকার ডিম ছিনতাই, গ্রেফতার তিন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যবসায়ীকে অপহরণ করে পন্যবাহী গাড়ী ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ আবু সুফিয়ান (২৮), একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে শাহীন আহমদ (১৯), সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ফিরোজপুর গ্রামের আইনুল্লার ছেলে সুহেল আহমদ (১৯) কে পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, মোঃ আবু সুফিয়ান, শাহীন আহমদ, সুহেল আহমদ, আফিয়ান আহমদ, মোঃ ইলিয়াস হোসেন সহ আরো অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি রাজশাহী জেলার তাহিরপুর বাজার থেকে ঢাকা মেট্রোঃ (ড-১২৩৫৯৬) একটি ট্রাক ৬৪,৮০০ পিচ ডিম মূল্য অনুমান ৭ লক্ষ টাকা পরিবহন করে সিলেট জেলার বিয়ানীবাজার এর উদ্দেশ্যে রওয়ানা হয়। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় ট্রাকটি মালামাল সহ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের পূর্ব জালালাবাদ নামক স্থানে পৌঁছলে আসামীরা ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাক থেকে ব্যবসায়ী মোঃ সুমন মিয়াকে দেশিয় অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়। অপর আসামীরা ডিম বোঝাই ট্রাকটি চালককে জিম্মি করে জুড়ী উপজেলার সরকারি কলেজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অন্য একটি পিকআপ (ঢাকা মেট্রোঃ ড- ১২-১৫৩৪৩৫) এনে ডিম বোঝাই করতে থাকে। অপরদিকে ব্যবসায়ী সুমন মিয়াকে অপহরণ করে প্রধান আসামি সুফিয়ানের গোবিন্দপুরের বাড়ীতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আসামীরা এ ব্যবসায়ীর নিকট থেকে জোড় পূর্বক ৩ টি খালি চেক এবং ৩ টি ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী মোঃ সুমন মিয়া ও ট্রাক চালক মোঃ ডাবলু মিয়াকে উদ্ধার করে। এসময় পন্যসহ ট্রাকটি উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িত ৩ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুড়ী থানায় মামলা নং- ০১ (তারিখ- ১-১১-২০২২) রুজু করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ৩ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর