1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

স্নানঘাট ইউনিয়ন পরিষদে বাড়িবাড়ি চলছে হোল্ডিং সেবা। বাহুবলে হোল্ডিং প্লেটে ইউপি চেয়ারম্যানের ছবিযুক্ত নিয়ে সমালোচনার ঝড়

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার পঠিত

মোছাঃ নিছপা আক্তার (হবিগঞ্জ)জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে হোল্ডিং প্লেটে ইউপি চেয়ারম্যানের ছবিযুক্ত নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবেঁ উপজেলা নির্বাহী অফিসার এবিষয়টি নিয়ে কিছু বলতে না চাইলেও ইউপি চেয়ারম্যানের দাবী করেছেন, ছবিসংযুক্ত করা যাবে না এধরনের কোন বিধিনিষেধ আছে বলে জানা না থাকলেও কেউ বিমত পোষন করলে ছবি সরিয়ে নিতে রাজি আছেন। জানা যায়, ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদে বাড়িবাড়ি চলছে হোল্ডিং সেবা। এলাকাবাসী সরকারী নির্দেশনায় হোল্ডিং সেবা গ্রহণ করছেন। এরইমধ্যে, হোল্ডিং প্লেটে বাড়ির মালিকের নামের উপরাংশে বর্তমান চেয়ারম্যান তফাজ্জল হকের ব্যক্তিগত ছবি সংযুক্ত করে দেন। প্রাপ্ত তথ্যমতে, উত্তর স্নানঘাট গ্রামের আঃ হাশিম, আঃ সোবহান, শাহজাহান মিয়া,ছানু মিয়া,ফঠিক মিয়া সহ আরও কয়েক ব্যক্তির সংগ্রহকৃত হোল্ডিং প্লেটে ও-ই চেয়ারম্যানের ছবি সংযুক্ত করা হয়েছে। ওদের অনেকেই বলেন, উপজেলার আর কোন পরিষদের চেয়ারম্যানের ছবিযুক্ত হোল্ডিং প্লেট দেখতে পাননি। এটি ব্যক্তি স্বার্থের জন্য লাগানো হয়েছে বলে সমালোচনা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এ বিষয়ে কোন মন্তব্য না চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনের কাছে জানতে বলেন। অপরদিকে, চেয়ারম্যান তফাজ্জল হক জানান,ছবি সংযুক্ত করা যাবেনা এমন কোন আদেশ-নিষেধ আছে বলে তিনি জানেননি। তবেঁ, কারও আপত্তি থাকলে তাহা নিজ দায়িত্বে সরিয়ে নিবেন বলে দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর