1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বিশ্বনাথে প্রবাসী বিএনপি নেতা জামালের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২১০ বার পঠিত

ফারুক আহমদ,বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট)

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারী গ্রামের দেড় শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসীরা সব সময়ই মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। প্রবাসীদের সহযোগীতায় আমরা বড় বড় দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। প্রবাসীর আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক।

যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইস্কাটন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপশহর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুবদল নেতা জুবায়ের আহমদ সুমন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর