1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বাহুবলের দৌলতপুর গ্রামের রাস্তার বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে তিনটি গ্রামের মানুষ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার পঠিত

নিছপা আক্তার,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের রাস্তার বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের মানুষ।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের উত্তর দৌলতপুর ভায়া বাবনাকান্দি ও দিঘিরপাড় গ্রামে ওই রাস্তাটি অবস্তিত।

এটি এলাকার একমাত্র রাস্তা দাবী করছেন বসবাসকারীগণ। গ্রামগুলোতে হাজার হাজার মানুষ বসবাস করছেন। উক্ত রাস্তার পাশে দৌলতপুর গ্রামে ৪টি মসজিদ ও ১মাদ্রাসা এবং ১টি স্কুল অবস্থিত। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ জনতা চরম দুর্ভোগের মাঝে চলাচল করছেন। এলাকাবাসী জানান, কাদামাখা গ্রামীণ রাস্তায় জনচলাচলে চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন। বর্তমানে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে কাঁদা ও বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে দূর্ভোগ আরও চরম আকার ধারণ করে। অসুস্থ এক ব্যক্তিকে দ্রুত স্বাস্থ্য সেবা দিতে চেষ্টা করা হলেও রাস্তার করুণ দশায় কোন গাড়ী প্রবেশ করেনি। তাতে অসুস্থ ব্যাক্তি কে স্বাস্থ্য সেবাও দিতে পারছেন না স্থানীয়রা। দৌলতপুর গ্রামের সাবেক মেম্বার ইয়ান উদ্দিন জানান, গত সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ সদস্য মিলাদ গাজী এমপি’র ভাই জাবেদ গাজী বলেছিলেন আমার ভাই নির্বাচিত হলে সর্বপ্রথম দৌলতপুর গ্রামের রাস্তা পাকাকরণ করে দেওয়া হবে। নির্বাচিত হওয়ার পর মিলাদ গাজী এমপি’র সাথে সরজমিনে এলাকার জনপ্রতিনিধি ও ময়মুরুব্বিয়ানরা রাস্তার পাকাকরণের জন্য কয়েক বার রিকোয়েস্ট করা হলেও রাস্তা হবে বলে আশ্বাস দেন তিনি। কয়েকটি বছর ধরে রাস্তার আশায় কষ্টে দিন কাটাচ্ছেন বসবাসকারীগণ। তবে এখনও পর্যন্ত রাস্তা হয়নি বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর