1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সিলেট রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) হবিগঞ্জ জেলার বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার পঠিত

মোছাঃনিছপা আক্তার,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার (২০ অক্টোবর) হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেছেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট । মাননীয় অতিরিক্ত ডিআইজি হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ।

এ সময় অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন।

এ সময় ডিআইজি জেলা বিশেষ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলা বিশেষ শাখার সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক ডিআইজি সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

হবিগঞ্জ জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সৈয়দুল মোস্তফা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, হবিগঞ্জ সহ পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর