1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কানাইঘাটের বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার পঠিত

কানাইঘাট(সিলেট)প্রতিনিধি: কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সর্দারমাটি মৌনগর গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহমুদ আলীর লাশ রাষ্ট্রীয় সমাহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনীত কারনে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলী———– ইন্নানিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এলাকার প্রবীণ মুরব্বী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীর জানাজার নামাজ গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগণ সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। জানাজা নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির উপস্থিতিতে, গার্ড অব অনার শেষে পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঈদগাহ গুরুস্তানে বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে সমাহিত করা হয়।

এদিকে দিঘীরপাড় ইউপি শাখা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পিতা এলাকার প্রবীণ মুরব্বী বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, দিঘীরপাড় ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, দিঘীরপাড় ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর