1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটের সীমান্ত চোরাচালানের সুযোগসুবিধা ঘাটে ঘাটে দিতে হয় চাঁদা।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

গোয়াইনঘাটের সীমান্ত চোরাচালানে সুযোগসুবিধা নিতে বিজিবি পুলিশ সহ্ ঘাটে ঘাটে দিতে হয় চাঁদা। প্রাথমিক অনুসন্ধানে ৮জায়গায় চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে।

প্রিতম সরমা ক্রাইম প্রতিবেদক সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ৩নং পূর্ব জাফলং ও ১১নং মধ্য জাফলং ইউনিয়নের প্রায় ২০টি চোরাই পথে আসছে ভারতীয় পণ্য, মাদক, মোটরসাইকেল,ব্র্যান্ডের স্মার্ট ফোন,চিনি,চা পাতা,শাড়ী লুঙ্গী,পিয়াজ,গরু-মহিষ কসমেটিকস,অগ্নিয়াস্ত্র সহ্ নানা পণ্য। এসকল পণ্য চোরাইপথে আমদানি করিলে স্থানীয় গোয়াইনঘাট থানাপুলিশসহ্ ৮ জায়গায় দিতে হয় দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদা।

উল্লেখ ০৮ জায়গার ঘাটের রাজা ও প্রজাদের মধ্যে
১/-সীমান্ত রক্ষী বিজিবির নামে চাঁদা আদায় করেন, হাজীপুরের দুলাল ওরফে মাদক দুলাল।
২/-ডিবি পুলিশের নামে চাঁদা আদায় করে আসছেন শ্যাম কালা, আল আমিন ও জুবের আহমদ।
৩/-স্থানীয় আওয়ামিলীগ নেতাদের বরাত দিয়ে থানা পুলিশের নামে চাঁদা আদায় করেন,উজ্জ্বল ও মানিক।
৪/-গরু-মহিষ চোরাচালানে পুলিশের নামে চাঁদা তুলেন আওয়ামিলীগ নেতা ও জনপ্রতিনিধি হেলাল(মেম্বার)।
৫/- ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পার্ভেজএর বরাত দিয়ে আদায় করা হয় পশ্চিম জাফলং ইউনিয়নের নামে চাঁদা।
৬/- ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদারের বরাত দিয়ে স্থানীয় রাধানগর বাজারের চাঁদা ও ইউনিয়ন পরিষদের নামে চাঁদা আদায় করা হয়।
৭/- ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার তাজ উদ্দিন আদায় করেন পরিষদের চাঁদা।

৮/-মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ সংস্থা গোয়াইনঘাট উপজেলা শাখার নামেও চাঁদা আদায় করেন সাংবাদিক ও মানবাধিকার কল্যাণ সংগঠনের অসাধু একটি চক্র।

উপরোক্ত তথ্য গুলো নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের গোয়েন্দা সংস্থায় কর্মরত এক সদস্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চোরাকারবারি চক্রের সক্রিয় এক সদস্যের সাথে কথা হলে তিনি বলেন, গোয়াইনঘাট সীমান্তের ০৮ জায়গায় সালামি দিয়ে আমরা ব্যবসা করছি এটা অবৈধ হয় কিভাবে? সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছি না বরং রাজস্ব থেকে দিগুণ চাঁদা দিতে হচ্ছে বিজিবি,পুলিশ,ইউনিয়ন পরিষদ,আওয়ামিলীগ নেতাকর্মীদের টেক্স সহ্ নানা রকম চাঁদা। সরকার রাজস্ব নিলে হয়তো আমাদের এতো জায়গায় চাঁদা দিতে হতো না।

চোরাচালান ও চাঁদা আদায়ের বিষয়টি জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিক শ্রাবণের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর