1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে জুয়া-মাদক সম্রাট নিজাম ও হাবিজ উল্লাহ মেম্বার

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা সংবাদদাতা:

সিলেটের গোয়াইনঘাটের হাকুরবাজার এলাকায় অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একাধিক তীর জুয়াসহ নানা অপরাধের স্পট গড়ে উঠায় উদ্বেগে আছেন এই এলাকার সচেতন বাসিন্দারা। হাকুরবাজার প্রকাশ্যে চলে ভারতীয় তীর শিলং জুয়া। এছাড়াও হাবিজ উল্লাহ মেম্বার, জামাল, ও আবুল মিস্তিরির নেতৃত্বে একটি চক্র প্রকাশ্যে মাদক বিক্রি করে।

শুধু তাই নয়, হাবিজ উল্লাহ, জামাল এই দুই জনের বিরুদ্ধ ডাকাদির অভিযোগ আছে। জামাল ডাকাতির মামলা সহ একাধিক মামলার আসামি। এছাড়া চোরাচালানের সাথেও জড়িত রয়েছেন জামাল ও হাবিজ উল্লাহ মেম্বার। অবৈধ পথে ভারত থেকে নিয়মিত নিয়ে আসেন বিভিন্ন ব্রান্ডের মাদক,ইয়াবা, ফেনসিডিল। গেল কিছু দিন আগে হাকুরবাজার ব্রিজের নিচ থেকে চোরাই পথে আসা ২ টি কসমেটিকস বর্তি নৌকা ডাকাতি করেন জামাল, হাবিজ উল্লাহ মেম্বার এই দুইজন সহ তার সাঙ্গু পাঙ্গুরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গোয়াইনঘাটে আলোচিত আসরগুলোর মধ্যে সবচেয়ে বড় জুয়ার আসর হাকুরবাজার। সেই আসরটির মালিক ৭ নও ওয়ার্ডের বর্তমান মেম্বার নিজাম উদ্দিন, সাবেক মেম্বার হাবিজ উল্লাহ। অভিযোগ রয়েছে- নিজাম ও হাবিজ উল্লাহ বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে নিরাপদে চালিয়ে যান তাঁর অপরাধ কর্মকাণ্ড।

সূত্রে প্রকাশ- গোয়াইনঘাটের শীর্ষ জুয়াড়ি ডৌবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন ও সাবেক মেম্বার হাবিজ উল্লাহ দীর্ঘদিন থেকে ইউনিয়নের বিভিন্ন স্পটে প্রকাশ্যে জুয়ার আসর বসান। স্থানীয়রা এসব জুয়ার বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো সুফল পাচ্ছেন না। যে কারণে দিন দিন জুয়াড়িরা বেপরোয়া হয়ে উঠেছে।

হাকুরবাজার এলাকার মানুষের অভিযোগ
নিজাম ও হাবিজ উল্লাহ বাহিনীর তান্ডব যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার যুব সমাজ যেভাবে শীলং তীর এবং জুয়া, অপরাধের সাথে লিপ্ত হয়েছে তাতে ভবিষ্যতে তারা বড় ধরণের অপরাধীতে পরিণত হবে। এদের দ্বারা দেশ ও জনগণের মারাত্মক ক্ষতি সাধন হবে। এখনই তাদের দমন না করলে কিশোর প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন- পুলিশ ও কিছু অসাধু প্রভাবশালী মহল নিয়মিত এসব স্পট থেকে বখরা নেন। এসব কারণে জুয়াড়িরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয় তাদের সাথে যোগাযোগ করলে নিজাম মেম্বার বলেন আমি আগে জোয়া খেলতাম এখন বাদ দিলাইসি, হাবিজ উল্লাহ মেম্বার বলেন আমি একজন ব্যবসায়ি, আগে মাঝে মধ্যে খেলতাম এখন ব্যবসা নিয়ে ব্যস্ত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর