1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কারাগারে বন্দীদের গাঁজা নিয়ে যাওয়ার পথে কারারক্ষী আটক।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

ডাক ডেস্ক:গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে গাঁজাসহ এক কারারক্ষীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক কারারক্ষী সোহেল রানা (৪০),সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের হিকমত আলীর ছেলে।

কাশিমপুর মেট্রো থানাপুলিশ জানায়, গত সোমবার রাত ৭টার দিকে কারারক্ষী সোহেল রানা কর্তব্য পালনের জন্য গেলে গেটে কর্তব্যরত কারারক্ষী তাঁর দেহ তল্লাশি করেন। এ সময় এই কারারক্ষীর পায়ের মোজার ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কারারক্ষী সোহেল কারাগারের ভেতরে থাকা বন্দিদের দেওয়ার জন্য গাঁজা নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিলেন।পরে কারা কর্তৃপক্ষ আটক কারারক্ষীর থাকার ব্যারাকে গিয়ে তাঁর ট্রাংবাক্সের ভেতর থেকে আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী মেট্রো থানা পুলিশকে জানালে পুলিশ রাত ১০টার দিকে গাঁজাসহ সোহেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় কারারক্ষী সোহেলের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পরে মঙ্গলবার সকালে তাঁকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর