1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে নবাগত ওসি বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

ডাক ডেস্ক:গোয়াইনঘাটে মানুষের ভালোবাসায়শৃক্ত হয়ে বদলি জনিত বিদায় নিলেন অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম।নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমনের পরিচালনায় থানা কম্পাউন্ডে থানা পুলিশ বিভাগের আয়োজনে সোমবার দিবাগত রাত ১০টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন এএসআই নুরুল আমিন, এসআই জাহাঙ্গীর আলম,কনস্টেবল সোহেল আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা শরীফ উদ্দিন, হাফিজুল ইসলাম, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল দাস,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সার্কেলের অফিসের ইন্সপেক্টর মোস্তফা কামাল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানা বাবু প্রমুখ।

বিদায়ী ওসি কেএম নজরুল ইসলামের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটবাসীর জন্য করে যাওয়া সেবার নজির তুলে ধরে বক্তব্য রাখেন রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিকসহ পুলিশ বিভাগের কর্মরত সুধীজন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী ওসি কেএম নজরুল বলেন, আমি এই থানায় কর্মকালিন সময়ে চেষ্টা করেছি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমার পথচলায় কখনো আমি মাদক, মদ জোয়াসহ সৃষ্ট সামাজিক অপরাধ দমনে অপরাধীদের সাথে আপোষ করিনি। সকলের সার্বিক সহযোগিতা ছিলো। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এগিয়ে চলেছি। কর্মকালিন সময়ে আমাকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যেখানেই থাকি শান্তিপ্রিয় গোয়াইনঘাটবাসির কথা সব সময় মনে রাখবো। আপনারা সবাই আমি,আমার পরিবারকে দোয়া করবেন। অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে তাকে যেভাবে সহযোগিতা করেছেন বর্তমান ওসিকেও ঠিক অনুরূপ সহযোগিতা করতে তিনি জনসাধারণকে অনুরোধ জানান।

পরে থানা পুলিশ বিভাগের পক্ষ থেকে বিদায়ী ওসি কেএম নজরুল ও নবাগত ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর