1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

চুরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে থানার হাজতখানা থেকে পালালো আসামি।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

ডাক ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থানাহাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে এক আসামি।জানা যায়,আসামি রাসেল আহমদ রাসু একটি চুরির মামলায় থানাহাজতে ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেটের জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটেছে।ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ থানাহাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামে এক আসামিকে আটক করে থানাহাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে ওই আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করে থাকে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) শেখ মো.সেলিম জানান,সকালে সিলেটের জকিগঞ্জ থানাহাজত থেকে এক আসামি পালিয়েছে বলে শুনেছি। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর