1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’র ৫ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩০৩ বার পঠিত

তারেক আহমেদ,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:-

সিলেটের জৈন্তাপুর উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে উপজেলার আওতাধীন (৬টি) ইউনিয়ন ও কলেজ শাখা পৃথক পৃথকভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

জৈন্তাপুরের শিক্ষার হার বৃদ্ধি করা, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধন করা সহ শিক্ষার্থীদের কল্যাণ মূলক কাজ করার প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ২০১৮ সালে (৯ই নভেম্বর) মনির আহমেদ সৈকত -কে সভাপতি ও জি.এম জসিক -কে সাধারন সম্পাদক করে যাত্রা শুরু করেছিল জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ।

গত (৯ ই নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকার সময় জৈন্তাপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ’র অন্তর্ভুক্ত জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি মনসুর আহমদ ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ-এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.ডি দিলদার হোসেন সহ নেতৃবৃন্দের উপস্থিততে কলেজ ক্যাম্পাসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

গত (১০ই নভেম্বর) শুক্রবার বাদ মাগরিব নিজপাট ইউনিয়ন প্রাঙ্গণে ১নং নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি সালমান ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ -এর নেতৃত্বে আজিজুর-সালেহা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের ভাইস-চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী মুতলিব আহমেদ পারভেজ,কেন্দ্রীয় কমিটির সভাপতি আখলাকুর রহমান জনি সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এদিকে একই দিন সন্ধ্যা ৭ ঘঠিকার সময় ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.ডি দিলদার হোসেন সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

একই দিন বাদ এশা স্থানীয় চতুল বাজারে ৩নং চারিকাটা ইউনিয়ন শাখার সভাপতি মিনহাজ আহমদ ও সাধারণ সম্পাদক নিক্কন দে রিমেলের নেতৃত্বে জৈন্তিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ দুলাল,আজিজুর-সালেহা শিক্ষা কল্যাণ ট্রাষ্টের ভাইস-চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী মুতলিব আহমেদ পারভেজ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আখলাকুর রহমান জনি,সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমদ, সহ-সভাপতি জুবায়ের আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় দাস,সায়েম আহমদ,চারিকাটা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শিমুল আহমদ সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।

গত (১১ই নভেম্বর) শনিবার সন্ধ্যা ০৭ ঘটিকায় স্নানীয় হরিপুর বাজারে ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন ও মারুফ আহমেদ’র নেতৃত্বে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আখলাকুর রহমান জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় দায়, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ শিমু, এস. কে শাহীন আলম,প্রচার সম্পাদক ও তরুণ সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক তানিম আহমেদ, জসিম,মোঃ কিবরিয়া,মোঃ মুসা,মোঃ রাব্বানী,
জাহেদ,নাঈম,কামরুল সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

গত (১২ই নভেম্বর) রবিবার স্থানীয় দরবস্ত বাজারে ৪নং দরবস্ত ইউনিয়ন শাখার উদ্যোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন,ছাত্রলীগ নেতা আহমেদ বুরহান,ফয়ছল উদ্দিন , কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিপার আহম শান্ত, সাংগঠনিক সম্পাদক সাকিল আহমদ সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

একই দিনে স্থানীয় চিকনাগুল বাজারে ৬নং চিকনাগুল ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আলম শিপার,সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ সহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর