1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সুশিক্ষার প্রসার বৃদ্ধি পেলে এলাকা উন্নত হবে-বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পঠিত

ফারুক আহমদ,বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট)

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের সহ সভাপতি মোকাব্বির খান বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য সুশিক্ষার প্রসার বৃদ্ধি করতে হবে। আর সুশিক্ষার প্রসার বৃদ্ধি পেলে আমাদের এলাকাও উন্নত হবে। তিনি আরো বলেন, সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সেদিকে সজাগ ও সুদৃষ্টি রাখতে হবে। আর কাজে অনিয়ম কিংবা দূর্নীতি হলে সাথে সাথে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে।

তিনি সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেটের বিশ্বনাথে সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উন্নয়নমূলক এবং অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমছু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার অদুদ মিয়া, আটাব সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আমিরুল গণি মিনহাজ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আছাব আলী, সমাজসেবক আপ্তাব আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী তুহিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাসুদ এমরান এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে শিক্ষার্থী মোছা. মাহিমা বেগম, মোছা. আছিয়া বেগম।

অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন আহাদ শাওনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, আটাব সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আমিরুল গণি মিনহাজ। অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর