1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমবায়ে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা।
গত (০৪ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও পাপলু দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শরীফ উদ্দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ,সমবায় কর্মকর্তা মো জহিরুল ইসলাম, শিল্পি আচার্য।

এসময় আরোও বক্তব্য রাখেন, বিভিন্ন সমবায় সংগঠনের পক্ষ থেকে মো আব্দুল জলিল, বাদল দত্ত,লাবন্য সরকার,মিজানুর রহমান খোকন,জমির আহমেদ ও অনিতা পাল।

এর আগে জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ’র সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার ৩০ টির অধিক সমবায় সংগঠনের সদস্যবৃন্দ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর