1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাবার্তা পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হেলাল আহমদ বাদশা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

রহিম উদ্দিন, গোয়াইনঘাট থেকে:

সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলার সাংবাদিক
সৈয়দ হেলাল আহমদ বাদশা। শনিবার সকালে দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ৩৩ বছরে পদার্পণে আয়োজিত দিনব্যাপী (২০২৩) প্রতিনিধি সম্মেলনে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাত থেকে তিনি শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন।

সিলেট ব্লু ওয়াটারের ৮ম তলায় ইমজার হলরুমে জৈন্তাবার্তা পত্রিকার অনলাইন ডেক্স ইনচার্জ দেবাশীষ দেব এর সঞ্চালনায়, প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলুর তত্ত্বাবধানে এবং সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ফয়সল আলম,ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত,চিফ রিপোর্টার মোঃ আবুল হোসেন সম্পাদক ক্রাইম সিলেট, অনলাইন ডেক্স ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তে কর্মরত থাকা জেলা ও উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার পরিচালনা পর্ষদ সৈয়দ হেলাল আহমদ বাদশার একনিষ্ঠতা ও বস্তুনিষ্ঠতা বিবেচনা করে তাকে ও দোয়ারা বাজার প্রতিনিধি মোহাম্মদ মামুন মুন্সিকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করেন। সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা এই প্রাপ্তি ও স্বীকৃতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া ও সহযোগীতা চেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হওয়ায় গোয়াইনঘাট উপজেলার অন্যান্য প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর