
জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও কার্যালয় উদ্ভোদন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত (১৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় হরিপুর বাজার স্কুল মার্কেট সংলগ্ন নতুন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুক আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম আব্দুল ওয়াহিদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাইদ আহমেদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, ইসলামী আন্দোলন’র অন্যতম নেতা মাওলানা শরীফ উদ্দিন খাঁ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ জুবের আহমেদ দেলোয়ার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান,
ইসলামী যুব আন্দলোন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অন্যতম নেতা, ফয়সল আহমেদ, মাওলানা আতিক আহমেদ, মাওলানা কবির আহমেদ, আব্দুল ওয়াদুদ, যুবনেতা হাফিজ কামরুল ইসলাম, বুরহান উদ্দিন প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, শ্রমীক আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহমেদ জালালী,৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফিজ জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কবির আহমেদ, যুব আন্দলোন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমেদ, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন’র উপজেলা সভাপতি হাফিজ জাবির আহমেদ, সহ-সভাপতি সয়ফুল আলম,সাধারণ সম্পাদক নোমান শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা, শুরুতে নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে পরিচিতি পর্ব’র মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে ইসলামী আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ জুবের আহমেদ দেলোয়ার’র বিদেশ গমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং আগামী (১৬ই অক্টোবর) সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নবাগত সদস্য মাওলানা শরীফ উদ্দিন খাঁসহ শতাধিক সদস্য যোগদান উপলক্ষে জৈন্তাপুর উপজেলা শাখার সংবর্ধনা অনুষ্ঠানে’র সফলতা কামনা করেন ও সকলের উপস্থিতি কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।