1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ফেসবুকে ভুয়া আইডি দিয়ে অপপ্রচার : প্রতিকার চেয়ে থানায় জিডি

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার পঠিত

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি ::

ভুয়া ফেসবুক আইডি খুলে দোয়ারাবাজার উপজেলার
দোহালিয়া ইউনিয়নের প্রবাসী ঐক্য সমাজসেবা সংঘটনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহেল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার দোয়ারাবাজার থানায় প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ৫৭০/২৩)।

মোঃ রুহেল মিয়া বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার ও আমার পরিবারের সদস্যদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া আইডি খুলে আমাদের পরিবারের বিরুদ্ধে নাজেহালমূলক কথা-বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়াও ‘ফায়খানা আক্তার গু নামক ভুয়া আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত অনেকের মানহানি কর ব্যক্তিগত ছবি আপলোড করে ও কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি আইনী প্রতিকার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্ত আইনের সহায়তা নেব।

এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, রুহেল মিয়ার অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর