1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে রোববার

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬৯৭ বার পঠিত

ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনায় বন্ধ ঘোষণার পর আগামীকাল রোববার (৯ অক্টোবর) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলসমূহ খুলে দেয়া হচ্ছে।

শনিবার আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও প্রক্টরের সঙ্গে অনুষ্ঠিত উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এসব তথ্য জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় সিদ্ধান্ত অনুযায়ী রোববার দুপুর ১২টায় হল খুলে দেয়া হবে। শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। অনাবাসিক শিক্ষার্থীদের ব্যাপারে হল প্রশাসন পরে সিদ্ধান্ত নেবে। তবে বন্ধ থাকবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত হওয়া পরীক্ষা।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাতে কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উভয়পক্ষ অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়। মারধরের ঘটনাও ঘটে। ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে গত ২ অক্টোবর হল বন্ধ করে সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর