1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ৫৯ বোতল বিদেশি মদ ও ৭০ বস্তা ভারতীয় চিনি আটক

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:

জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫৯ বোতল বিদেশি মদ ও অন্য আরেক পৃথক অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত স্থান  থেকে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।

একই দিনে সকাল ৭ ঘটিকার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে মাইলকুটি নামক স্হানে পরিত্যক্ত অবস্হায় ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম পৃথক পৃথক অভিযানে ভারতীয় চিনি ও বিদেশি মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি আটকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের এবং ৫৯ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় জি ডি মূলে জব্দ করা হয়েছে এবং তা তদন্তাধীন।

তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকদ্রব্য চোরাচালান বিরোধী অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর