
জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:-
সিলেটের জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ই অক্টোবর) দুপুর ১২ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময়,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান কামাল আহমদ।
সভার বিগত মাসের উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গতমাসে উপজেলা সীমান্তবর্তী চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় চিনি, গরু মহিষ ও নিষিদ্ধ মাদকদ্রব্য ও ঔষধ আটকের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীর মনিটরিং বিষয়ে আলোচনা হয়।
উপজেলার মহাসড়কে দূর্ঘটনা এড়াতে ও যত্রতত্র যানবাহন পার্কিং করে যানযট সৃষ্টি রোধ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও অগ্নিকাণ্ডের মত দূর্ঘটনা এড়াতে ব্যপক প্রস্ততি ও সিলিন্ডার ব্যবহারে সচেতনতা ও বিক্রয় প্রতিনিধিদের সর্তকতা অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।
সবশেষে সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোন সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী ও দপ্তর প্রস্তুত রয়েছে বলে আলোচনা সভায় বক্তারা জানান। সেই সাথে আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা নির্বিঘ্ন করতে সকলের সহোযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম( পিপিএম), জৈন্তা ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাঠা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান সুলতান করিম, বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, শ্রীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমান, লালাখাল বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবদুল বাতেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাসলিমা, তামাবিল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক হাদিউল আলম, আবাসিক প্রকৌশলী পিডিবি জৈন্তাপুর সজল চাকলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব’র সভাপতি নুরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিষান আক্তার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।