
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার(সিলেট):-
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ডে পূর্ব সাতজনি গ্রামে গত (০৭ই অক্টোবর) শনিবার প্রবল বর্ষণে পাহাড় (টিলা) ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত তিন পরিবারের জন্য আর্থিক সহায়তার হাত বাঁড়িয়েছেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসীগ্রুপের গ্রুপ উপনেতা, দৈনিক জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জৈন্তাপুর উপজেলা পরিষদ’র আসন্ন নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র তিন পরিবার দিনমজুর লেদই পাত্র, সুদেন পাত্র ও রণ পাত্র প্রত্যেককে নগদ পাঁচহাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা তিনি জানান।
গতকাল পাহাড় ধসের ফলে তাদের ঘরবাড়ি সম্পূর্ণ ভাবে বসবাসের অনুপোযোগী হওয়ায় তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। সরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে খাদ্য সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হলেও ব্যাক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বপ্রথম রোটারিয়ান খসরুর আর্থিক সহায়তা প্রদান।
এবিষয়ে, চিকনাগুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো: আব্দুল ওদুদ বলেন, আমার ওয়ার্ডে অনাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই হতদরিদ্র পরিবারের পাশে আর্থিক সহায়তা প্রদান করার হাত-বাড়িয়ে দেওয়ায় আমি ধন্যবাদ জানাই আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা এই ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন সকলের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ও সকলকে ধন্যবাদ জানাচ্ছি।