1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

৫নং ফতেপুর ইউনিয়নে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম শুরু

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ-

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন (হরিপুর) ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে আওতায় তালিকাভুক্তদের ছবিতোলা কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যাক্রমে আগামি ১২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানিয়েছেন।

সোমবার ১০ অক্টোবর সকাল ৯টায় ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ২০০৪-৫-৬ সাল জন্মগ্রহন কারীদের নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্তি করে তাদের ছবি তোলা কার্যক্রম শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) ইকরামুল হাসান।

নতুন ভোটার হালনাগাদ ২০২২ জৈন্তাপুর উপজেলা টিম ইনচার্জ রায়হান উদ্দিন জানান,৫নং ফতেপুর ইউনিয়নের অনুমান ২৫০০ জন নতুন ভোটার তালিকার জন্য আবেদন করেছে। অনলাইন ও অপলাইনে আবেদনের প্রেক্ষিতে আজ ১০অক্টোবর হতে ১২ অক্টোবর ৩ দিন ব্যাপী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছবি তোলা হবে। এ কার্যক্রমে আওতায় আজ সোমবার সকালে ফতেপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ১-৩নং ওয়ার্ডের ছবি তোলা কর্মসূচী শুভ উদ্ভোধন করা হয়। ১১ অক্টোবর ৪-৬নং ওয়ার্ডের ১২ অক্টোবর ৭-৯নং ওয়ার্ডের ছবি তোলার কার্যক্রম হবে। এতে নতুন ভোটার তালিকায় আবেদনকারী যারা বিশেষ অসুবিধার কারনে ছবি তুলতে পারবে না, তারা আগামী ২৭ অক্টোবর উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে ছবি তোলার সুযোগ রয়েছে ।

অনলাইন ও সরাসরি আবেদনকারী ২৫০০ জনের মধ্যে এখনও কোন আবেদনকারীর তথ্য ক্রুটিপুর্ন পাওয়া যায়নি ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা অ: দা: ইকরামুল হাসান, ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক আহমেদ,ইউ/পি সদস্য আব্দুর রকিব, রফিক আহমেদ, ইলিয়াছ আলী সাজু,আব্দুল মুতলিব, রুবেল আহমেদ, মতিউর রহমান, নজরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্যা তফসুমা হাবিবা লিমা, রাহেনা বেগম,আসমা বেগম জৈন্তাপুর মডেল থানার এসআই সেফায়েত উল্লাহসহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

রায়হান উদ্দিন আরও জানান, ৫নং ফতেপুর ইউনিয়ন প্রায় ২৫০০এর উপরে আবেদন করা হলেও আজ ১ হতে ৩ নং ওয়ার্ডে প্রায় ৮শত উপরে ভোটার তালিকা আবেদনকারীদের ছবি তোলা হয়েছে। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে তাছাড়া বিশৃংঙ্খলা এড়াতে গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর