
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে শিক্ষা, সেবা ও দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠন জাগো জৈন্তা ঐক্য পরিষদ’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২৫ই এপ্রিল) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় দরবস্ত হেলালী মার্কেটে জাগো জৈন্তা ঐক্য পরিষদ’র সদস্য সচিব সাংবাদিক মোঃ আব্দুল্লাহ’র পরিচালনায় ও আহ্বায়ক মাওলানা আব্দুল মালিক’র সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবী মাওলানা মুজাম্মিল হেলালী,মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা শফিকুর রহমান, জাগো জৈন্তা ঐক্য পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মাওলানা কমর উদ্দিন, মাওলানা বিলাল আহমেদ (দরবস্তী), মাওলানা রজব আলী, সদস্য জুবায়ের আহমেদ দেলোয়ার, মাওলানা মাখছুছ আহমেদ, মাওলানা আব্দুল্লাহ,আব্দুল মুমিন লাভলু, হাফিজ শামসুদ্দিন আল মিজান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব ফখরুজ্জামান চৌধুরী, হাফিজ জুবাইর, মাওলানা আব্দুল মতিন,মাওলানা আবুল হাসান,মো: আমিন উদ্দিন, মো: সাহেদ,মো: আব্দুল আহাদ, জৈন্তার আলো পেইজ’র এডিটর ফাহাদ সিদ্দিকী, মুশাইদুল ইসলাম, হাফিজ কামরুল ইসলাম, মাওলানা জুবায়ের হাসান জুহানী,মো: নুরুল ইসলাম, মো: হেলাল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, তাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ মুহুর্তে মোনাজাত’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।