1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হরিপুরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৯৭৯ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ,জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি:-

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ই এপ্রিল) শনিবার বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ,প্রধান বক্তার বক্তব্য রাখেন ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং ফতেপুর ইউ/পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, বাগেরখাল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।

এসময় বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে।

এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব ফখরুল আলম, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমেদ, তুতা মিয়া,আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবী আফতাব উদ্দিন, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ,ইতিহাস প্রমান্যচিত্র’র এডিটর মুরাদ হাসানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানের শেষ মুহূর্তে হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বিশিষ্ট দানশীল, শিক্ষানুরাগী জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের প্রতি ১টি পরিক্ষার ফাইল ও কলম উপহার বিতরণ করা হয়। ইফতার মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর