
মোঃ আব্দুল্লাহ,জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:-
যানজটের ভোগান্তি থেকে রেহায় মিলছে না পরিবহন ও পথ যাত্রী’র। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে বসসে হকাররা । তামাবিল হাইওয়ে সড়কের পাশবর্তী সিলেটের জৈন্তাপুর উপজেলার বড় বাজার হরিপুর বাজার প্রায়ই ফুটপাত বেদখলে। সেইসাথে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই।
তামাবিল হাইওয়ে ব্যস্ত সড়কটিও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং আর হকারদের দখল থেকে। এ সড়কের দু’পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্কিং করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে এই বাজারস্থ সড়কে । ফলে এই এলাকার যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই।
গুরুত্বপূর্ণ সড়কের ওপর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং,গুরুত্বপূর্ণ সড়কের পাশে যত্রতত্র হকার বসা, গাড়ি চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতার কারণেই যানজট লেগে থাকে সবসময়। রাস্তার উপর অবৈধ টমটম পার্কিং ও অনির্দীষ্ট স্থানে বাসের স্টপেজ ও অবৈধ গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ বলে মনে করেছেন পথচারীরা। এসব কারনেই নির্দিষ্ট গতিতে চলতে পারেনা যানবাহন ও পথচারীরা। তাছাড়া রাস্তার উপর যেমনতেমন গাড়ি পার্কিং ও অবৈধ অতিরিক্ত টমটম ভরপুর’র কারনে যানজট লেগেই থাকে বলে-এমনটাই মন্তব্য পথচারীদের।
হরিপুর বাজার এলাকায় একজন পথচারীর সঙ্গে কথা হলে যানজট প্রসঙ্গে তিনি জানান, অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিংয়ের কারণেই যানজট হচ্ছে। রাস্তায় অবৈধভাবে পার্কিং করায় দ্রুতগতির গাড়ি চলতে পারে না। সড়কের দুই তৃতীয়াংশ জায়গা মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশা দখলে। আর অন্যপাশে তো একই কথা বলেছেন আরও কয়েকজন পথচারী।
আরেক ভুক্তভোগী বেসকারি চাকুরিজীবী কমর উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। যানজট নিয়ে বলতে গেলে ব্যস্ততম এই রাস্তার পাশেই লাইন ধরে রাখা হয়েছে মিনি ট্রাকগুলো । এ বিষয়ে সংশ্লিষ্ট কারো নজরদারি না থাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় আমাদের। অনেক্ষণ গাড়িতে বসে থাকার পর পাঁয়ে হেটেই গন্তব্যে ফিরছি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, হরিপুর বাজার হতে বাজারস্থ কুলাইউড়ার মোড় পর্যন্ত হকার ও রাস্তার পাশে রাখা হয়েছে মিনি ট্রাকসহ অন্যান্য যানবাহন। ফলে অসহনীয় যানজটের পড়ছে সাধারণ মানুষ।
এই বিষয়ে ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান রফিক আহমেদ বলেন, আমরা ইউনিয়ন পরিষদ ইতোপূর্বে অনেকবার অভিযান চালিয়েছি,তাদের নির্দিষ্ট স্থান দেখিয়ে দিয়েছি বেশ কয়েকবার। কিন্তু দেখা যায়, আমরা চলে আসার পর আবার তারা গাড়ি পার্কিং করে। ফলে যানজটের সৃষ্টি হয়। এটার স্থায়ী সমাধান একমাত্র করতে পারে প্রশাষন যানযট নিরসনে আমার ইউনিয়ন পরিষদ’র সহযোগিতা থাকবে সবসময় ইনশাআল্লাহ।
তামাবিল হাইওয়ে পুলিশ’র (অসি) আব্দুল কবির’র সাথে যানজটের বিষয়ে জানতে মুঠোফনে যোগাযোগ’র চেষ্টা করলে উনি কল রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।